২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে নারীনির্যাতনের দায়ে পাঁচজনকে ১৫ মাসের কারাদণ্ড

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় নারীনির্যাতন মামলায় পাঁচজনকে ১৫ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2017, 07:17 PM

Updated : 12 Apr 2022, 12:48 AM

ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম জাকির হোসেন সোমবার সন্ধ্যায় এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন - উপজেলার পাঠাননগর গ্রামের সালেহ আহম্মদের ছেলে কফিল উদ্দিন, সাইফুল ইসলাম, মনির আহম্মদ, আবুল খায়েরে ছেলে আলী আরশাদ ও মোহাম্মদ ইব্রাহিমের ছেলে জাহাঙ্গীর আলম।

রায় ঘোষণার সময় কফিল, আশরাফ ও সাইফুল আদালতে ছিলেন। অপর দুইজন পলাতক।

ফেনীর আদালতের এপিপি সহদেব কুমার বণিক মামলার নথির বরাতে বলেন, ২০১৫ সালের ৪ অক্টোবর আসামিরা পূর্ববিরোধের জেরে এক নারীর বাড়িতে হামলা করে। তারা তার ওপর নির্যাতন চালায়। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় মামলা করেন।

“তারা দোষী সাব্যস্ত হওয়ায় আদালত সবাইকে এক বছর তিন মাস করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন।”