হাতিয়ায় বীমা কর্মকর্তাকে কুপিয়ে জখম
নোয়াখালীর হাতিয়ায় এক বীমা কর্মকর্তাকে তার কার্যালয়ে ঢুকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে একদল হামলাকারী।
আহত রফিকুল ইসলাম সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা বাজার বণিক কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ ও পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের আঞ্চলিক কর্মকর্তা।
চরচেঙ্গা বাজারে শনিবার রাতে পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে রফিকুলের ভাই সাহেদ সফিক জানান।
রফিকুলকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পরে তার ভাইকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান তিনি।
চরচেঙ্গা বাজারের পল্লী চিকিৎসক মেহেরাজ উদ্দিন বলেন, রফিকুলকে উদ্ধার করে প্রথমে তার চেম্বারে নিয়ে আসা হয়। তার শরীরে বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
হাতিয়া থানার ওসি কামরুজ্জামান জানান, এ ঘটনায় রফিকুলের পরিবারকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
