২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় বাস খাদে পড়ে নিহত ২  

নওগাঁর মান্দা উপজেলায় একটি বাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন; আহত হয়েছে আরও দুই জন।   

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2017, 10:29 AM

Updated : 19 Aug 2022, 06:03 PM

মান্দা থানার ওসি আনিসুর রহমান জানান, উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের পঞ্চামিতলা এলাকায় রোববার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পূবালী ব্যাংক বগুড়ার সান্তাহার শাখার কোষাধ্যক্ষ আব্দুর রহিম (৫২) ও বাস চালকের সহকারী চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের দাড়িয়াপুর গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে ইসমাইল হোসেন (৪৫)।

আহতদের মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি আনিসুর বলেন, “তিশা পরিবহনের একটি বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে নওগাঁর দিকে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে একটি খাদে পড়ে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়।”

পরে পুলিশ গিয়ে স্থানীয়দের সহায়তায় দুইজনের লাশ উদ্ধার ও দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে ও বাসটি থানায় পাঠানো হয়।

এ ঘটনায় মান্দা থানায় একটি মামলা করা হয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।