২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় যুবককে কুপিয়ে হত্যা       

কুষ্টিয়ার দৌলতপুরে ধানের মলন দেওয়া নিয়ে বিরোধের জেরে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। 

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2017, 09:39 AM

Updated : 19 Aug 2022, 06:03 PM

দৌলতপুর থানার ওসি শাহ দারা খান জানান, উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন মহিষকুণ্ডি মাঠপাড়া গ্রামে শনিবার রাতে এ ঘটনা ঘটে।

নিহত জুয়েল (১৯) ওই এলাকার কায়মদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি শাহ দারা বলেন, “ধানের মলন মাড়া নিয়ে স্থানীয় কায়মদ্দিনের ছেলে মজনুর (২৮) সঙ্গে জুয়েলের কথা কাটাকাটি হয়।এক পর্যায়ে মজনু হাসুয়া দিয়ে জুয়েলের গলায় আঘাত করলে গুরুতর আহত হন মজনু।”

গুরুতর অবস্থায় জুয়েলকে উদ্ধার করে দৌলতপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মজনুর ‍বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন মামলা রয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।