ভালুক কামড়ে নিয়েছে তত্ত্বাবধায়কের আঙুল
গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে খাঁচা স্থানান্তরের সময় এক তত্ত্বাবধায়কের একটি আঙুল ভালুক কামড়ে ছিঁড়ে নিয়েছে।
বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে বলে সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোতালেব হোসেন জানান।
আহত আব্দুস সালামকে (২৫) শ্রীপুর উপজেলার মাওনা আল হেরা মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়েছে।
“চিৎকার শুনে সহকর্মীরা আব্দুস সালামকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠান।”
মাওনা আল হেরা হাসপাতালের চিকিৎসক মো. আবুল হোসেন সাংবাদিকদের জানান, সালামের বাম হাতের মধ্যমা নখসহ কিছু অংশ কেটে নিয়ে গেছে ভালুক। তাকে চিকিৎসা দেওয়া হয়েছে।
