২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ডাকাত সন্দেহে পিটিয়ে হত্যা

পাবনা সদর উপজেলায় ডাকাত সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2017, 11:31 AM

Updated : 19 Aug 2022, 05:59 PM

সদর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, বৃহস্পতিবার ভোরে মালিগাছা ইউনিয়নের ধরবিলা গ্রামে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।

নিহত মুকুল হোসেন (৪০) মেহেরপুর জেলার শিবপুর গ্রামের গোলাম আলীর ছেলে।

ওসি রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফার ডটকমকে বলেন, ভোর ৪টার দিকে পাঁচ-সাতজনের একটি দল ধরবিলা গ্রামের আবুল কামেশের বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে এলাকাবাসীর অভিযোগ।

“বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার দিলে এলাকাবাসী তাদের ধাওয়া করে। তারা পালানোর চেষ্টা করলেও মুকুল পালিয়ে ধরবিলা গ্রামে গিয়ে ধরা পড়েন। এ সময় ক্ষুব্ধ গ্রামবাসী তাকে পিটিয়ে আহত করে।”

পুলিশ মুকুলকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে ওসি রাজ্জাক জানান।

পুলিশ অন্যদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে বলেও তিনি জানান।