২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে আগুনে পুড়েছে ৪ দোকান

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ‘বৈদ্যুতিক শর্টসার্কিট’ থেকে আগুন লেগে চারটি দোকান পুড়ে গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2017, 09:02 AM

Updated : 12 Apr 2022, 12:44 AM

উপজেলার উলুখোলা বাজার এলাকায় বুধবার রাত পৌনে ১১টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে বলে কালীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের লিডার জসিম উদ্দিন খান জানান।

তিনি বলেন, “বাজারের নূরুল আমিনের মুদির দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে প্রথম আগুন লাগে। পরে তা পাশের সুতা-রশির দোকান, স্টোর রুম ও  ফার্নিচারের দোকানে ছড়িয়ে পড়ে।”

ফায়ার সার্ভিসকর্মীরা গিয়ে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নেভায় জানিয়ে তিনি বলেন, আগুনে দুটি দোকান সম্পূর্ণ আর অন্য দুটি আংশিক পুড়ে গেছে।