২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে সংঘর্ষে ৫ নিহতে মামলা, আসামি ১২৮

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় দুপক্ষের সংঘর্ষে তিন সহোদরসহ পাঁচজন নিহতের ঘটনার ছয়দিন পর মামলা হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2017, 08:09 PM

Updated : 19 Aug 2022, 05:58 PM

নিহত তিন সহোদরের বড় ভাই ফরদিস মিয়ার ছেলে রিফাকুল ইসলাম বাদী হয়ে বুধবার মিঠামইন থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় তাদের প্রতিপক্ষ সোলেমান ভুঁইয়াকে প্রধান করাসহ ১২৮ জনকে আসামি করা হয়।

মিঠামইন থানার ওসি মো. আলমগীর হোসেন মামলা করার বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বৃহস্পতিবার দুপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতা সুলেমান ভুঁইয়ার সমর্থকদের সঙ্গে ভুঁইয়াহাটির বিএনপি নেতা পল্লব ভুঁইয়ার সমর্থকদের সংঘর্ষে তিন সহোদরসহ পাঁচজন নিহত ও অন্তত অর্ধশত আহত হন।

নিহতদের মধ্যে রয়েছেন পল্লব ভুঁইয়ার সমর্থক চারিপাড়া পশ্চিমহাটি গ্রামের তিন সহোদর আব্দুল আজিজের ছেলে ফরদিস মিয়া (৫৫), মাখন মিয়া (৪৮) ও মাসুম মিয়া (৪৫), প্রতিপক্ষ সোলায়মান ভুঁইয়ার সমর্থক টাগুরিয়া গ্রামের সুজন মিয়ার ছেলে রাজিব মিয়া (৩২) ও আয়ুব রেজার ছেলে মকবুল মিয়া (৩৩)।

পুরনো খবর:

কিশোরগঞ্জে সংঘর্ষে তিন ভাইসহ নিহত ৫