২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালিয়াকৈরে নারীকে গলা কেটে হত্যা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক নারীর হাত-পা বাঁধা গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2017, 06:47 PM

Updated : 12 Apr 2022, 12:42 AM

রোববার বিকালে উপজেলার তেলিরচালা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান কালিয়াকৈর থানার ওসি রফিকুল ইসলাম।

তবে ওই নারীর পরিচয় জানাতে পারেননি তিনি।

এলাকাবাসীর বরাত দিয়ে ওসি জানান, তেলিরচালা এলাকার বে-ফুটওয়ার লিমিটেড কারখানার শ্রমিক জাহাঙ্গীর আলম স্ত্রী পরিচয় দিয়ে ওই নারীকে নিয়ে ৫/৬ দিন আগে স্থানীয় ফজলুল হকের চারতলায় একটি কক্ষ ভাড়া নেন।

“রোববার ওই কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা তালা ভেঙে ভেতরে প্রবেশ করে রান্না ঘরের পাশে ওই নারীর হাত-পা বাঁধা ও গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।”

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।