২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীপুরে বাসচাপায় ব্যবসায়ী নিহত

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বাসের চাপায় অটোরিকশা আরোহী এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছে আরও চারজন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2017, 07:41 PM

Updated : 19 Aug 2022, 05:56 PM

শনিবার সন্ধ্যায় ঢাকা-কাপাসিয়া সড়কের রাজাবাড়ী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে শ্রীপুর থানার এসআই মোহসীন হোসাইন জানান।

নিহত দেলোয়ার হোসেন উপজেলার গজারিয়া গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে।তিনি রাজাবাড়ি বাজারের টিন ব্যবসায়ী।

আহতদের মধ্যে কাপাসিয়া উপজেলার সূর্যনারায়ণপুর গ্রামের দুই সহোদর আবুল কালাম ও রুহুল আমিনের অবস্থা আশংকাজনক। তাদের গাজীপুর তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এসআই মোহসীন বলেন, ভাওয়াল পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই দেলোয়ার নিহত হন। আহত হয় আরও চার যাত্রী।

দুর্ঘটনার পর বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।