২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গোদাগাড়ী সীমান্তে ২ কেজি হেরোইন জব্দ

রাজশাহীর গোদাগাড়ী সীমান্ত থেকে দুই কেজি হেরোইন জব্দ করেছে বিজিবি।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2017, 03:37 PM

Updated : 19 Aug 2022, 05:56 PM

শুক্রবার উপজেলার রেলবাজার খেয়াঘাট এলাকায় এ অভিযান চালানো হয় বলে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজিবি -১ এর অধিনায়ক শামীম মাসুদ আল ইফতেখার স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল সোয়া ১০টার দিকে বিজিবির একটি টহল দল অভিযান চালিয়ে দুই কেজি হেরোইন জব্দ করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।

জব্দকৃত হেরোইনের বাজারমূল্য আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আটককৃত হেরোইনের মাদকদ্রব্য প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যাটালিয়নের সিজার স্টোরে জমা করে তা ধ্বংস করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।