২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাতকড়াসহ পালায়নের সাত ঘণ্টা পর ফের গ্রেপ্তার

নীলফামারীতে হাতকড়াসহ পালিয়ে যাওয়ার সাত ঘণ্টা পর এক আসামিকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2017, 03:45 PM

Updated : 19 Aug 2022, 05:56 PM

জিয়ারুল ইসলাম (৩০) ডিমলা উপজেলায় ঝুনাগাছচাপানী ইউনিয়নের দক্ষিণ সোনাখুলি গ্রামের নছিম উদ্দিনের ছেলে।

জলঢাকা উপজেলার গোলমুণ্ডা ইউনিয়নের দক্ষিণ গোলমুণ্ডা গ্রাম থেকে বুধবার রাত ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয় বলে ডিমলা থানার পরিদর্শক (তদন্ত) মফিজ উদ্দিন শেখ জানিয়েছেন।

তিনি বলেন, মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই বোতল ফেন্সিডিলসহ `মাদক বিক্রেতা’ জিকরুলকে তার বাড়ি থেকে আটক করে পুলিশ।

“এ সময় পুলিশকে ধাক্কা দিয়ে হাতকড়াসহ পালিয়ে যায় সে। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে আবার আটক করে।”

তার বিরুদ্ধে মাদক মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে পরিদর্শক মফিজ জানান।