২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

কেরানীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2017, 02:09 PM

Updated : 12 Apr 2022, 12:41 AM

দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই আব্দুর রহিম জানান, উপজেলার দোলেশ্বর এলাকা থেকে বৃহস্পতিবার সকালে লাশটি তারা উদ্ধার করেন।

নিহতের বয়স আনুমানিক ৫০ বছর বলে ধারণা করলেও তার নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

স্থানীয়দের বরাতে এসআই রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে রাস্তার পাশে এক ব্যক্তির রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

রাতের কোনে এক সময় যানবাহনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণা এ পুলিশ কর্মকর্তার। 

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।