জয়পুরহাটে ‘কষ্টি পাথরের’ মূর্তি উদ্ধার
জয়পুরহাট সদরে পুকুর খননকালে একটি ‘কষ্টি পাথরের’ মূর্তির সন্ধান পাওয়া গেছে।
বুধবার উপজেলার আমাদই ইউনিয়নের পূর্ব সুন্দরপুর গ্রামে পুকুর খননের সময় মূর্তিটি পাওয়া যায় বলে জয়পুরহাট সদর থানার ওসি সেলিম হোসেন জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সুন্দরপুর গ্রামের বাবুল হোসেনের পুকুর সংস্কারের কাজ চলছিল। এক পর্যায়ে শ্রমিকরা ‘কষ্টি পাথরের’ মূর্তির দেখতে পেয়ে পুকুর মালিককে জানান।
পরে বাবুল হোসেন স্থানীয় ইউপি সদস্য আহসান হাবিবের মাধ্যমে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মূর্তিটি উদ্ধার করে তানায় নিয়ে আসে বলে জানান ওসি সেলিম।
গৌতম বুদ্ধের মত দেখতে মূর্তিটি মূল্য এক কোটি টাকা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।
