২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘ফেল করে শিক্ষকের বাড়িতে আগুন দিল শিক্ষার্থী’

পাবনার ঈশ্বরদীতে পরীক্ষায় অকৃতকার্য হয়ে শিক্ষকের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে এক শিক্ষার্থীর বিরুদ্ধে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2017, 10:49 PM

Updated : 19 Aug 2022, 05:55 PM

পাকশী পুলিশ ফাঁড়ির এসআই আলমগীর হোসেন জানান, বুধবার উপজেলার বাঘইল গ্রামের স্কুলশিক্ষক আকমল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর শিক্ষক আকমল ১৬ বছরের ওই কিশোরের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

আকমল বলেন, এসএসসি পরীক্ষায় স্থানীয় বাঘইল স্কুল অ্যান্ড কলেজ থেকে ১০৯ জন শিক্ষার্থী ‘টেস্ট পরীক্ষায়’ অংশগ্রহণ করে। তাদের মধ্যে ৯৩ জন উত্তীর্ণ হয় এবং ১৬জন অকৃতকার্য হয়।  

“অকৃতকার্য শিক্ষাথীদের একজন কয়েকদিন ধরে আমাকে মোবাইলফোনে হুমকি বলছে- তুই অংকে ফেল করিয়েছিস; তোকে দেখে নেব।”

শিক্ষক আকমল হোসেনের বাড়ি চাটমোহর উপজেলায়। তবে তিনি স্কুলের কাছেই জমি কিনে সেখানে একটি ঘর বসবাস করছেন তিনি।

বুধবার সকালে স্কুলের পাশের সেই ঘরটিতে ওই শিক্ষার্থী আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ শিক্ষক আকমলের।

এসআই আলমগীর বলেন, জিডির পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের তদন্ত চলছে।