গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক নারী নিহত হয়েছেন।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই এসএম রকিবুল হক জানান, মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার রবার এলাকার ঢাকা-রাজশাহী রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের বয়স আনুমানিক ৪৫ বছর বলে ধারণা করলেও তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
এসআই রকিবুল বলেন, সকালে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।
“তার পরনে সাদা-সোনালী রংয়ের শাড়ি রয়েছে।”
লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
