২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু ৭৬ হাজার

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার জন্য ৭৬ হাজারের বেশি শিক্ষার্থী আবেদন করেছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2017, 11:30 AM

Updated : 19 Aug 2022, 05:54 PM

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুল আলম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ২০১৭-১৮ শিক্ষাবর্ষে আটটি ইউনিটের অধীনে ৩১ বিভাগে মোট ৩,০০১ জন (কোটাসহ) শিক্ষার্থী ভর্তি করা হবে। এরপ জন্য আবেদন করেছেন ৭৬,৭৫৩ জন।

“সে হিসাবে প্রতি আসনের জন্য ২৬ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।”

তিনি জানান, এ ইউনিটে ১২,৪৯৪ জন, বি ইউনিটে ৯,৩৮৮ জন, সি ইউনিটে ১৫,৩২১ জন, ডি ৫,৯৬৩ জন, ই ইউনিটে ১২,৬৫৫ জন, এফ ইউনিটে ৬,০০৩ জন, জি ইউনিটে ৫,৪০২ জন, এইচ ইউনিটে ৯,৫২৭ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করেছেন।                            

ডি এবং ই ইউনিটের ভর্তি পরীক্ষা ১০ নভেম্বর; এফ এবং জি ইউনিটের ভর্তি পরীক্ষা ১১ নভেম্বর; এ এবং বি ইউনিটের ভর্তি পরীক্ষা ১৭ নভেম্বর, সি এবং এইচ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৮ নভেম্বর অনুষ্ঠিত হবে বলে জানান মাহবুবুল আলম।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.bsmrstu.edu.bd)  থেকে জানা যাবে।