২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে আগুনে পুড়ল ২ ঘর

শরীয়তপুরে সদরে আগুন লেগে দুইটি ঘর ও মালামাল পুড়ে গেছে।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2017, 01:57 PM

Updated : 12 Apr 2022, 12:39 AM

শরীয়তপুর ফায়ার সার্ভিসের ফায়ার লিডার আলী আহম্মেদ মুন্সি জোনান, উপজেলার দক্ষিণ বিলাসখান গ্রামের আব্দুর রহিম মৃধার বাড়িতে বৃস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। 

বাড়ির মালিক আব্দুর রহিম মৃধা বলেন, রাতে আমি ও আমার স্ত্রী বাড়িতে ছিলাম না। আমাদের ছোট ছেলে রিফাত ঘরে তালা দিয়ে বাড়ির পাশের মসজিদে এশার নামাজ পড়তে যায়।

এ সময় ঘরের ভেতর রাখা একটি মোবাইলের চার্জার বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায় বলে রিফাতের বরাতে জানান আব্দুর রহিম।

তিনি বলেন, খবর পেয়ে শরীয়তপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এলেও বাড়িতে ঢোকার রাস্তা না থাকায় তারা ফিরে যায়। পরে স্থানীয় লোকজন আধা ঘণ্টার চেণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

“কিন্তু ততক্ষণে দুইটি ঘর, ঘরে থাকা আসবাবপত্র ও নগদ দুই লাখ ১০ হাজার টাকা পুড়ে যায়।”