স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় ২ জনকে কারাদণ্ড
স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অপরাধে মাদারীপুরের শিবচর উপজেলায় দুইজনকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শিবচর থানার ওসি জাকির হোসেন জানান, উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের হাজেরা খাতুন উচ্চবিদ্যালয়ের এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে ওই এলাকার এনায়েত হোসেন ও তার সহযোগী রানা মিয়া উত্ত্যক্ত করতেন।
তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি জাকির।
