২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় ‘বনদস্যুর’ লাশ উদ্ধার

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় কথিত এক বনদস্যুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2017, 12:22 PM

Updated : 19 Aug 2022, 05:52 PM

শ্যামনগর থানার ওসি সৈয়দ মান্নান আলী জানান, মঙ্গলবার সকালে চালতেবাড়িয়া এলাকা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

নিহত নূর হোসেনের বাড়ি খুলনার কয়রা উপজেলায় বলে স্থানীয়রা জানিয়েছে। পুলিশ তার ঠিকানা বলতে পারেনি।

ওসি মান্নান বলেন, “স্থানীয় জেলেদের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে সুন্দরবনের বনদস্যু নূর হোসেনের লাশ উদ্ধার করে। স্থানীয় জেলেরা তার লাশ গভীর বন থেকে লোকালয়ে নিয়ে আসে। তার সারাদেহে কোপানোর চিহ্ন রয়েছে।”

সুন্দরবনের চালতেবাড়িয়া এলাকার জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা ওই এলাকায় গোলাগুলির শব্দ শুনেছেন।

নূর হোসেন সুন্দরবনের একটি দস্যুবাহিনীর প্রধান বলে তারা জানান।