সুনামগঞ্জে নৌকাডুবে নারীর মৃত্যু
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় নৌকাডুবে এক নারীর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও দুইজন।
রেবাবার বিকালে রাণীগঞ্জ সংলগ্ন কাটাগাং এলাকায় এ ঘটনা ঘটে বলে জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান।
তবে নিখোঁজদের পরিচয় জানতে পারেননি তিনি।
ওসি জানান, বেলা ৪টার দিকে উপজেলা সদরের নলজুর নদী থেকে ৫০ জন যাত্রী নিয়ে জগন্নাথপুরের হলিকোণা গ্রামে যাচ্ছিল নৌকাটি। অতিরিক্ত যাত্রী ও মালামালের কারণে রানীগঞ্জ কাটাগাং নদীতে নৌকাটি ডুবে যায়।
“এ সময় যাত্রীরা সাঁতারে তীরে উঠলেও নিখোঁজ হয় তিনজন। পরে নিলুফার লাশ উদ্ধার করে এলাকাবাসী।”
খবর পেয়ে জগন্নাথপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে বলে জানান তিনি।
