২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু

মাগুরার শালিখা উপজেলায় ইটভাটায় পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তি ও তার ছেলে নিহত হয়েছে।  

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2017, 05:17 PM

Updated : 19 Aug 2022, 05:51 PM

শালিখা থানার ওসি রবিউল ইসলাম জানান, উপজেলার শতখালীতে রোববার দুপুরে এ ঘটনায় নিহতরা ওই এলাকার তানিয়া ব্রিকস নামে একটি ইটভাটার শ্রমিক ছিলেন।

এরা হলেন খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী গ্রামের আব্দুর রশিদ (৫০) ও ছেলে হাসান আলী (২৫)।

ওসি রবিউল বলেন, “দুপুরে রশিদ ও হাসান ইটভাটায় যান। সেখানে একটি বাঁশ সরাতে গেলে সেখানে পড়ে থাকা একটি বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে দুজনই আহত হন।”

তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে এ পুলিশ কর্মকর্তা জানান।