২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দুক পরিষ্কার করতে গিয়ে সাবেক সাংসদের গানম্যান গুলিবিদ্ধ

বন্দুক পরিষ্কার করতে গিয়ে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সাবেক সংসদ সদস্য রেজা আলীর গ্যানম্যান গুলিবিদ্ধ হয়েছেন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2017, 05:51 PM

Updated : 19 Aug 2022, 05:51 PM

শনিবার দুপুরে উপজেলার ধানীখোলা ইউনিয়নে রেজা আলীর ‘রেনি ফার্মে’ এ ঘটনা ঘটে বলে ধানীখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুর্শেদুল আলম মামুন জানান।

গুলিবিদ্ধ আজগর আলীকে (৫২) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রেজা আলী বলেন, “বন্দুক পরিষ্কার করতে গিয়ে হাতের চাপ লেগে আজগর আলীর পেটে গুলি লাগে। বন্দুকটি আজগর আলীর নামেই লাইসেন্স করা।”

মুর্শেদুল আলম মামুন বলেন, গুলিবিদ্ধ হওয়ার পরপরই তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় তাকে চিকিৎসকরা আইসিইউতে রেখেছেন। 

এ বিষয়ে ত্রিশাল থানার ওসি জাকিউর রহমান জানান, বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা ফিরে এলে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।