বেনাপোলে ৬৫ লাখ টাকাসহ যুবক আটক
বেনাপোল সীমান্ত থেকে ৬৫ লাখ ৫০ হাজার টাকাসহ এক যুবককে আটক করেছে বিজিবি।
আটক মোস্তাক আলিকে (৩৩) বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের তোরাব আলীর ছেলে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক জানান, বুধবার রাতে সাদিপুর সীমান্তের বেলতলা পোস্ট থেকে তাকে আটক করা হয়।
তিনি বলেন,“হুন্ডির একটি চালান আসার খবরে অভিযানে যায় বিজিবির টহলদল। ওই যু্বককে বেলতলা পোস্টের কাছ থেকে আটক করে ব্যাগ তল্লাশি করে ৬৫ লাখ ৫০ হাজার বাংলাদেশি টাকা পাওয়া যায়।”
