২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় দুই স্কুলছাত্র নিহত

গাজীপুরের শ্রীপুরে দুই বাহনের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2017, 04:46 PM

Updated : 11 Oct 2022, 02:40 PM

এরা হল- শ্রীপুর উপজেলার ডোয়াবাড়ি এলাকার শাহজাহান মিয়ার ছেলে মো. সিয়াম (১২) ও নজরুল ইসলামের ছেলে মো. শিহাব (১২)।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন জানান, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে শ্রীপুরের রাজাবাড়ি সড়কের শাহজাহানপুর এলাকায় এ দুর্ঘটনায় নিহতরা ডোয়াইবাড়ী মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। 

আহতদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

পরিদর্শক হেলাল বলেন, “স্কুলে মডেল টেস্ট পরীক্ষা দিয়ে কয়েকজন শিক্ষার্থী অটোরিকশা করে ফিরছিল। পথে বিপরীতমুখী একটি গরুবোঝাই টমটমের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই অটোআরোহী দুই স্কুল ছাত্রের মৃত্যু হয়।” 

দুর্ঘটনার পর গরুবোঝাই ট্রাকটি উদ্ধার করা হলেও চালক ও তার সহযোগীরা পালিয়ে গেছে বলে জানান তিনি।

আবেদনের প্রেক্ষিতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।