২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

সাতক্ষীরার সদর উপজেলায় এক ব্যক্তির বিরুদ্ধে সাত বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2017, 12:25 PM

Updated : 12 Apr 2022, 12:31 AM

এ ঘটনায় রোববার সকালে মেয়েটির বাবা থানায় একটি লিখিত অভিযোগ করেন বলে সাতক্ষীরা সদর থানার ওসি মারুফ আহমেদ জানিয়েছেন।

উপজেলার কুখরালি গ্রামে এ ঘটনায় পর থেকে আইসক্রিম বিক্রেতা সামছুর রহমান (৫০) পলাতক রয়েছে।

স্বাস্থ্য পরীক্ষার জন্য শিশুটিকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মেয়েটির বাবা বলেন, শনিবার সন্ধ্যার দিকে তার মেয়ে আইসক্রিম কিনতে কুমারখালি গ্রামে সামছুরের বাড়ি যায়। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে সামছুর তার মেয়েকে ঘরের ভিতর ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।

তার মেয়ে বাড়ি ফিরে সবাইকে ঘটনাটি জানালে রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান তিনি।

ওসি মারুফ বলেন, এ ঘটনায় অভিযোগ পাওয়ার পর সামছুরকে গ্রেপ্তারের জন্য তার বাড়িতে কয়েকদফা অভিযান চালিয়েছে পুলিশ।