২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে শিশুকে ‘ধর্ষণের চেষ্টা’, বৃদ্ধ গ্রেপ্তার 

লালমনিরহাটের আদিতমারীতে দশ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।    

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2017, 09:39 AM

Updated : 12 Apr 2022, 12:31 AM

আদিতমারী থানার ওসি হরেশ্বর রায় জানান, উপজেলা পরিষদ চত্বর সংলগ্ন এলাকা থেকে বৃহস্পতিবার রাতে শাহজাদাকে গ্রেপ্তার করেন তারা।

গ্রেপ্তার শাহজাদা মিয়ার (৬১) বাড়ি উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের পশ্চিম দৈলজোড় গ্রামে।

মামলার বরাত দিয়ে ওসি হরেশ্বর বলেন, বৃহস্পতিবার সকালে মেয়েটিকে বাড়িতে একা পেয়ে শাহজাদা তাকে কৌঁশলে পাশের একটি ধান ক্ষেতে ডেকে নিয়ে যান। পরে সেখানে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করেন তিনি।

“এ সময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে গেলে শাহজাদা সেখান থেকে পালিয়ে যান। পরে এলাকাবাসী মেয়েটিকে উদ্ধার করে।”   

তিনি বলেন, এ ঘটনায় মেয়েটির বাবা আদিতমারী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। এরপর অভিযান চালিয়ে পুলিশ শাহজাদাকে আটক করে।    

পরে মেয়েটির বাবার লিখিত অভিযোগ মামলা হিসেবে রেকর্ড করা হয় বলে জানান তিনি।