২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে তরুণকে পিটিয়ে হত্যা

নাটোর শহরে এক তরুণকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2017, 08:15 PM

Updated : 19 Aug 2022, 05:44 PM

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তার মৃত্যু হয় বলে জানান নাটোর সদর থানার ওসি শিকদার মশিউর রহমান।

নিহত জনি ইসলাম (১৭) মল্লিকহাটি মহল্লার বাচ্চু মিয়ার ছেলে। তিনি অটোরিকশা চালাতেন।

ওসি বলেন, পূর্ব শত্রুতার জেরে কয়েকজন জনিকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।