আবার বাচ্চা দিয়েছে শ্রীমঙ্গলের সেই মেছোবাঘ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেসরকারি প্রতিষ্ঠান বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সেই মেছোবাঘ আবার বাচ্চা দিয়েছে।
ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে মেছোবাঘটি তার নিজের খাঁচায় একটি বাচ্চা জন্ম দেয়।
এক বছর আগে মেছোবাঘটি আরও দুটি বাচ্চা দিয়েছিল জানিয়ে তিনি বলেন, বাচ্চা ও মা উভয়ই ভালো আছে।
বছর পাঁচেক আগে শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর এলাকায় মানুষের হাতে আটকা পড়ে তিনটি মেছোবাঘের বাচ্চা। সেখান থেকে তাদের উদ্বার করে নিয়ে আসেন ফাউন্ডেশনের কর্মীরা। একটি বাচ্চা সে সময় মারা গেলেও বাকি দুটিকে ফিডার দিয়ে দুই খাইয়ে বড় করা হয়।
তারা এখন বছর বছর বাচ্চা দিচ্ছে জানিয়ে সন্তোষ প্রকাশ করেন সিতেশ রঞ্জন দেব।
