২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রাকের ধাক্কায় শিশু নিহত  

গাজীপুরে ট্রাকের ধাক্কায় ১২ বছর বয়সী এক শিশুর প্রাণ গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গাজীপুর প্র‌তি‌নি‌ধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2017, 03:30 PM

Updated : 19 Aug 2022, 05:43 PM

নগরীর টানকড্ডা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সোমবার বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নাওজোর পুলিশ ফাঁড়ির এএসআই বিনয় কুমার জানান।

নিহত জিদান ওই এলাকার মো. মুসা মিয়ার ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে এএসআই বিনয় বলেন, দুপুরে সাইকেলে করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে যাচ্ছিল জিদান। এ সময় একটি ট্রাক তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়।

“পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।” 

হাসপাতালের চিকিৎসক সূচি আক্তার বলেন, “দুপুরে জিদান নামের ওই শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।”

লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।