২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে সন্দেহভাজন ২ রোহিঙ্গা আটক

গাজীপুরের কালিয়াকৈরে রোহিঙ্গা সন্দেহে গৃহবধূ ও তার ছেলেকে আটক করেছে পুলিশ্

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2017, 06:32 PM

Updated : 11 Oct 2022, 02:36 PM

কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির এএসআই আজিবর হোসেন জানান, শনিবার উপজেলার ভান্নারা পশ্চিমপাড়া এলাকা থেকে বিথি (৩৬) নামে এক গৃহবধূ ও তার ছেলে আবদুল্লাহকে (৮) আটক করা হয়।

পশ্চিমপাড়ার বাসিন্দা আব্দুল আলীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা সকাল থেকে পুকুর পাড়ে ওই নারী ও শিশুটিকে দেখতে পাই। তারা সেখানে রান্না করে খাওয়া-দাওয়া করেছে। শিশুটি আমাদের সন্তানদের সঙ্গে খেলাধুলা করতে আসে।

“প্রথমে পাগল বলে মনে হয়েছিল। তাদের কথা শুনে রোহিঙ্গা মনে হওয়ায় পুলিশে খবর দেওয়া হয়।”

এএসআই আজিবর বলেন, রোহিঙ্গা সন্দেহে মা-ছেলেকে আটক করা হয়েছে। ওই নারী কোনো কথা বলেনি। তবে ছেলেটি তার নাম ও তার মায়ের নাম জানায়।

“বিথি কোনো কথা বলছেন না। শিশুটি যা বলছে তাতে ‘বর্মা’ শব্দ ছাড়া কেনো কথা বুঝতে পারছি না।”

তাদের পরিচয় যাছাই-বাছাইয়ের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে কালিয়াকৈর থানার ওসি রফিকুল ইসলাম।