বুড়িগঙ্গায় অজ্ঞাত যুবকের লাশ
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার উপজেলার পোস্তগোলাঘাটের সামনে ভাসমান অবস্থায় লাশটি পাওয়া যায় বলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ির এসআই মো. শহিদুল ইসলাম জানান।
তিনি বলেন, স্থানীয়রা বিকাল সাড়ে ৫টার দিকে বুড়িগঙ্গায় লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নীল জিন্সপ্যান্ট পরিহিত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৩০ বছর। কয়েকদিন আগে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর লাশ ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করছেন এসআই শহিদুল।
