২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাটগ্রামে ধরলা থেকে ৫৬৮ রাউন্ড গুলি উদ্ধার

লালমনিরহাটের পাটগ্রামে ধরলা নদী থেকে ৫৬৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2017, 04:56 PM

Updated : 19 Aug 2022, 05:41 PM

বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের বাইতুল আমিন মাদ্রাসার পাশে নদী থেকে একটি লোহার বাক্স ভরতি এ গুলি উদ্ধার করা হয় বলে পাটগ্রাম থানার ওসি অবণী শংকর কর জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার দুপুরের দিকে মাদ্রাসার দুই ছাত্র নদীতে গোসল করার সময় লোহার বাক্সটি পানিতে ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে বাক্সটি খুলে ৫৬৮ রাউন্ড গুলি উদ্ধার করে।

গুলির বাক্সটির গায়ে ১৯৭০ সাল লেখা রয়েছে। আর গুলিগুলো থ্রি নট থ্রি রাইফেলে ব্যবহার হয়ে থাকে বলে ওসি জানান।