২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুর অনলাইন জার্নালিস্ট ফোরাম গঠন

স্থানীয় অনলাইন সাংবাদিককের এক আলোচনা সভার মধ্য দিয়ে গাজীপুর অনলাইন জার্নালিস্ট ফোরাম গঠন করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2017, 02:46 PM

Updated : 11 Oct 2022, 02:35 PM

জেলা শহরের হাবিবুল্যাহ সরণিতে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সোমবার সকালে দুই বছর মেয়ামি নয় সদস্যের কমিটি গঠন করা হয়।

কমিটির সভাপতি আবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের গাজীপুর প্রতিনিধি, আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাইজিংবিডি ডটকমের গাজীপুরের নিজস্ব প্রতিবেদক মো. হাসমত আলী।

অন্য নির্বাহী সদস্যরা হলেন – সহ-সভাপতি মঞ্জুর হোসেন মিলন (গাজীপুর দর্পণ ডটকম), যুগ্ম সম্পাদক রায়হানুল ইসলাম আকন্দ (বাংলা ট্রিবিউন ডটকম), সাংগঠনিক সম্পাদক মো. রাজিব সরকার (বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকম), কোষাধ্যক্ষ মো. আলমগীর হোসেন (এবি নিউজ টোয়েন্টিাফোর ডটকম), প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক রেজাউল সরকার আঁধার (গাজীপুর কণ্ঠ ডটকম), নির্বাহী সদস্য মো. আমিনুল ইসলাম (জাগো নিউজ টোয়েন্টিাফোর ডটকম), মো. আবুল হাসান (ঢাকা টাইমস্ টোয়েন্টিফোর ডটকম)।

সাধারণ সদস্যদের মধ্যে রয়েছেন - মোস্তাফিজুর রহমান টিটু (নিউজ সিক্সটিফোর ডটকম), মীর মো. ফারুক (দ্য রিপোর্ট টোয়েন্টিাফোর ডটকম), মো. জাহাঙ্গীর আলম (পরিবর্তন ডটকম), মো. রফিক সরকার (জুম বাংলা ডটকম), তুহিন মোল্লা (বি-বার্তা টোয়েন্টিফোর ডটনেট), মাহমুদুল হাসান সোয়েব (পূর্বপশ্চিম  বিডি ডটনিউজ) ও  শিহাব খান (বিডি টোয়েন্টিফোর লাইভ ডটকম)।