২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেড় বছর আগে ছিনতাই হওয়া মোটরসাইকেলসহ আটক ২

কুষ্টিয়ার কুমারখালী থেকে ১৬ মাস আগে ছিনতাই হওয়া মোটরসাইকেলসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2017, 05:53 PM

Updated : 19 Aug 2022, 05:40 PM

রোববার সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের চর-গোপালপুর গ্রামের একটি বাড়িতে এ অভিযান চালানো হয় বলে কুমারখালী থানার ওসি আব্দুল খালেক জানান।

আটকরা হলেন- সদরের চর-গোপালপুরের প্রয়াত ইব্রহিম হোসেনের ছেলে মোফাজ্জেল হোসেন (৪০) ও শরিফুল হকের ছেলে বিপ্লব হক বিপু (২৯)।

ওসি খালেক বলেন, ২০১৬ সালের ২১ জুন কুমারখালী উপজেলার যদুবয়রা গ্রামের রাস্তা থেকে একটি মোটরসাইকেল ছিনতাই হয়।

“ওই মোটরসাইকেলসহ দুই ছিনতাইকারী চর-গোপালপুর গ্রামের একটি বাড়িতে অবস্থান করছে এমন সংবাদে অভিযানে যায় পুলিশ। এসময় ছিনতাই হওয়া ‘বাজাজ ডিসকভারি’ মোটরসাইকেলসহ ওই দুজনকে আটক করা হয়।”