২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2017, 06:22 PM

Updated : 19 Aug 2022, 05:36 PM

সফিপুর আন্দারমানিক পূর্বপাড়া এলাকা থেকে মঙ্গলবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয় বলে কালিয়াকৈর থানার এএসআই আজিবর হোসেন জানান।

নিহত লুৎফর রহমান মোল্লা (৩৫) ঝিনাইদাহের শৈলাকুপা থানার ত্রিপুরাকান্দি এলাকার মৃত গফুর মোল্লার ছেলে। ওই এলাকার ওসমান গণির বাড়িতে দ্বিতীয় স্ত্রী লাবনী খাতুনকে নিয়ে ভাড়া থাকতেন তিনি।

এএসআই আজিবর বলেন, দেড় মাস আগে ত্রিপুরাকান্দি এলাকার সামসুল আলমের স্ত্রী লাবনী খাতুনকে বিয়ে করেন লুৎফর। তারা স্থানীয় একটি পেশাক কারখারায় চাকরি করতেন।

“সোমবার রাতের খাবার খেয়ে তারা ঘরে ঘুমাতে যান। সকালে পাশের এক ভাড়াটে ওই ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় লুৎফরের ঝুলন্ত লাশ দেখতে পায়। ”

তিনি বলেন,খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ লুৎফরের লাশ উদ্ধার করলেও লাবনী পালিয়ে গেছেন। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠনো হয়েছে।