২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ৩

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় দুই ট্রাকের সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2017, 10:39 AM

Updated : 19 Aug 2022, 05:35 PM

সৈয়দপুর থানার এসআই মো. জাহাঙ্গীর আলম জানান, রোববার রাত ২টার দিকে সৈয়দপুর বাইপাস সড়কে মতির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুইজন হলেন - লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার দোয়ানী গ্রামের নেথরা মামুদের ছেলে ট্রাকচালক দুলাল হোসেন (৫০) ও তার সহকারী ডিমলা উপজেলার ছোটখাতা গ্রামের আব্দুল হালিমের ছেলে আতিকুর রহমান (২১)।

পুলিশ অন্যজনরে পরিচয় জানাতে পারেনি।

এসআই জাহাঙ্গীর প্রত্যক্ষদর্শীদের বরাতে বলেন, মতির বাজার এলাকায় বাইপাস সড়কের পাশে বিকল হয়ে দাঁড়িয়ে ছিল পাথরবোঝাই একটি ট্রাক। ডিমলা থেকে ছেড়ে আসা অপর একটি পাথরবোঝাই ট্রাক এটাকে ধাক্কা দিলে দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক, তার সহকারী ও ধাক্কা দেওয়া ট্রাকের সহকারী ঘটনাস্থলেই মারা যান।

ধাক্কা দেওয়া ট্রাকের চালক পালিয়ে গেছে বলে জানান এসআই জাহাঙ্গীর।