২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে গৃহবধূ হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলায় মিনারা বেগম নামে এক গৃহবধূ হত্যা মামলায় তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কেরানীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2017, 10:33 AM

Updated : 19 Aug 2022, 05:35 PM

দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই শরিফুল ইসলাম জানান, ঘটনার সাত দিন পর গাজীপুরের জয়দেবপুর থেকে শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবুল কাশেম (৫০) দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় একটি কারখানায় নিরাপত্তা প্রহরীর কাজ করেন। নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাড়িতে স্ত্রী মিনারা (৪০) ও সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন তিনি।

এসআই শরিফুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৮ সেপ্টেম্বর মিনারা কাশেমের জন্য খাবার নিয়ে কারখানায় আসেন। পরদিন শনিবার সকালে কারখানা থেকে মিনারার লাশ উদ্ধার করে পুলিশ। এরপর থেকে কাশেম পলাতক ছিলেন।

এ ঘটনায় মিনারার বড় ভাই আইয়ুব আলী বাদী হয়ে কাশেমকে একমাত্র আসামি করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

তিনি বলেন, মিনারাকে শ্বাসরোধ ও মাথায় আঘাত করে হত্যা করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাশেম স্বীকার করেছেন। রোববার তাকে আদালতে পাঠানোর কথা রয়েছে।