তিন কারাগারে চার শতাধিক রোহিঙ্গা
বিভিন্ন সময়ে বাংলাদেশে অনুপ্রবেশ ও মাদক আইনে গ্রেপ্তার হওয়া চার শতাধিক রোহিঙ্গা তিনটি কারাগারে বন্দি রয়েছেন।
শুক্রবার কক্সবাজার, চট্টগ্রাম ও বান্দরবন জেলা কারাগারের জেলাররা এসব তথ্য জানিয়েছেন।
কারাগারগুলোর কর্তৃপক্ষ জানিয়েছে, মাদক ও অনুপ্রবেশ মামলার এসব আসামি তিন বছর আগের যেমন রয়েছেন, তেমনি সাম্প্রতিক সময়েরও রয়েছেন।
তবে গত ২৫ অগাস্টের পর থেকে আসা রোহিঙ্গারা এ তালিকায় নেই বলে জানান তারা।
কক্সবাজার জেলা কারাগারের সুপার মো. বজলুর রশিদ আকন্দ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, “আমার কারাগারে মাদক আইন ও বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের কারণে (পাসপোর্ট) আইনে প্রায় চারশ রোহিঙ্গা বন্দি রয়েছেন।
“তাদের মধ্যে ১৪ জন সাজা শেষ হওয়ার পরও পুশব্যাকের অনুমোদন না পাওয়ায় কারাগারেই রয়ে গেছেন।”
বান্দরবান জেলা কারাগারের জেলার রেজিয়া বেগম জানান, চ্টমাদক ও বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তার কারাগারে বন্দি রয়েছেন ২৫ জন রোহিঙ্গা।
“এদের মধ্যে সাজা শেষ হওয়ার পরও পুশব্যাকের অনুমোদন না পাওয়ায় দুই রোহিঙ্গা বন্দিও রয়েছেন।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার
কক্সবাজার কারাগারে প্রায় তিন বছর আগে থেকে সাম্প্রতিক সময়, বান্দরবান ও চট্টগ্রামের হিসাব এক বছর আগে থেকে সাম্প্রতিক সময়ের বলে সংশ্লিষ্ট জেলাররা জানিয়েছেন।
