২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নাফ নদীতে দুই রোহিঙ্গা শিশুর লাশ

কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে দুই রোহিঙ্গা শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2017, 02:24 AM

Updated : 19 Aug 2022, 05:33 PM

মঙ্গলবার রাত ১১টার দিকে নদীর শাহপরীর দ্বীপ এলাকার জালিয়ারপাড়ামুখ পয়েন্ট থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয় বলে টেকনাফ থানার ওসি মো. মাইনউদ্দিন খান জানান।

এর আগে সোমবার মধ্যরাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের সমুদ্র সৈকতে ভাসমান অবস্থায় এক নারী এবং শাহপরীর দ্বীপ এলাকায় নাফ নদী থেকে এক রোহিঙ্গা শিশুর লাশ উদ্ধার হয়েছিল।

এ নিয়ে গত ২৫ অগাস্টে পর থেকে এ পর্যন্ত ৯৫ জন রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার হল।

ওসি মাইনউদ্দিন বলেন,  রাতে নাফ নদীর শাহপরীর দ্বীপ এলাকার জালিয়ারপাড়ামুখ পয়েন্টে দুটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ পৌঁছে দুটি রোহিঙ্গা শিশুর মৃতদেহ উদ্ধার করে।

তিনি বলেন, “মিয়ানমারে সহিংসতার পর থেকে নাফ নদীর বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঘটেছে। এখনো অনেকে অনুপ্রবেশের অপেক্ষায় রয়েছেন। ধারণা করা হচ্ছে, রোহিঙ্গারা অনুপ্রবেশের সময় নাফ নদীতে কোনো নৌকা ডুবির ঘটনায় এদের মৃত্যু হয়েছে।”

উদ্ধার করা মৃতদেহগুলো স্থানীয়ভাবে দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান ওসি।