২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহবধূ হত্যার অভিযোগে গাজীপুরে আটক ২

গাজীপুরে অন্তঃসত্ত্বা গৃহবূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে স্বামী-শাশুড়ির বিরুদ্ধে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2017, 08:05 PM

Updated : 19 Aug 2022, 05:31 PM

কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. মোবারক হোসেন জানান, গাজীপুরের সিটি করপোরেশনের বাঘিয়া এলাকার এ ঘটনায় গৃহবূর স্বামী রতন মিয়া (২৬) ও শাশুড়ি রোকেয়া বেগমকে (৪৫) জিজ্ঞাসাবাদের জন্য শনিবার আটক করা হয়েছে।

তিনি বলেন, “যৌতুকসহ নানা বিষয় নিয়ে গৃহবধূ নিগার সুলতানার (২১) সঙ্গে তার স্বামীর ঝগড়া হতো। শুক্রবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়।

“ঝগড়ার পর রাত ৯টার দিকে নিগারকে ঘরে রেখে বাইরে চলে যান তার স্বামী। পরে অসুস্থ্ অবস্থায় স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে তিন মাসের অন্তঃসত্ত্বা নিগারকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।”

শ্বাসরোধে গৃহবধূ নিগারকে হত্যা করা হয়েছে ধারণা করছে পুলিশ। তার লাশ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

গৃহবধূর বাবা সিরাজ মিয়ার অভিযোগ, জামাতা রতন টাকার জন্য তার মেয়েকে হত্যা করেছেন।