২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘পরকীয়ায় বাধা দেওয়ায় বান্ধবীর গায়ে আগুন’

রাজশাহীতে এক গৃহবধূ অগ্নিদগ্ধ হয়েছেন। স্বজনদের অভিযোগ, গৃহবধূর স্বামীর সঙ্গে পরকীয়ায় বাধা দেওয়ায় তার বান্ধবী পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছেন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2017, 12:05 AM

Updated : 12 Apr 2022, 12:17 AM

বোয়ালিয়া থানার ওসি আমান উল্লাহ জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী নগরের দরগাপাড়ায় পদ্মাপারের এ ঘটনায় পুলিশ এক নারীকে আটক করেছে।

গৃহবধূর ভাইয়ের অভিযোগ, তার ভগ্নিপতির সঙ্গে আটক ওই নারীর পরকীয়া সম্পর্ক ছিল। তার বোন এতে বাধা দেওয়ায় আটক নারী তার বোনের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক আফরোজা নাজনিন।