২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে স্বামীকে মারধর করে ‘ছেলে ছিনতাই’

রাজশাহী নগরীতে স্বামীর ওপর হামলা চালিয়ে এক মা তার শিশুছেলেকে ছিনিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2017, 06:51 PM

Updated : 12 Apr 2022, 12:17 AM

নগরীর রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান হাফিজ জানান,  জেলা আইনজীবী সমিতিতে বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

উকিল বারের সদস্য আইনজীবী মোজাম্মেল হক জানান, মহানগরীর গনকপাড়ার হৃদয় ইসলাম ও ডিঙ্গাডোবা এলাকার হিরা বেগমের বিয়ে হয় বছর দশেক আগে। তাদের হিমেল নামে সাত বছরের এক ছেলে আছে। হিমেলের জন্মের কিছুদিন পরে বাবা-মায়ের ছাড়াছাড়ি হয়। 

৩৫ বছর বয়সী হৃদয় ইসলাম বলেন, স্ত্রীর সঙ্গে তার ছাড়াছাড়ি হওয়ার পর আদালত তাদের শিশুছেলেকে বাবার জিম্মায় রাখার রায় ঘোষণা করে।

“পরে হিরা বেগম আপিল করেন। আপিল শুনানি ছিল বৃহস্পতিবার। এ উপলক্ষে আমি, আমার বড় ভাই আখতারুজ্জামান ও ছেলে উকিল বারে বসে থাকার সময় হিরা তার লোকজন নিয়ে এসে আমাদের ওপর হামলা চালান। তারা আমাদের বেধড়ক মারধর করে হিমেলকে নিয়ে পালিয়ে যান।”

খরব পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হৃদয় ও আখতারুজ্জামানকে উদ্ধার করে বলে জানান ওসি হাফিজ।

তিনি বলেন, পুলিশ যাওয়ার আগেই হামলাকারীরা শিশুটিকে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।