২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী স্টেশনে লাইনচ্যুত মহানন্দা দুই ঘণ্টা পর ছেড়েছে

রাজশাহী স্টেশনে লাইনচ্যুত হওয়ার দুই ঘণ্টা পর একটি বগি রেখে খুলনার উদ্দেশ্যে ছেড়ে গেছে আন্তনগর ট্রেন মহানন্দা এক্সপ্রেস।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2017, 02:56 PM

Updated : 19 Aug 2022, 05:31 PM

রাজশাহী পশ্চিমাঞ্চাল রেলওয়ের সুপারিটেনডেন্ট জিয়াউল আহসান জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় ট্রেনটি রাজশাহী স্টেশনের পাঁচ নম্বর প্লাটফর্ম থেকে খুলনার পথে ছেড়ে যায়।

চাঁপাইনবাবগঞ্জ থেকে খুলনাগামী ট্রেনটির সকাল ৮টায় রাজশাহী স্টেশন ছাড়ার কথা ছিল। কিন্তু সকাল ৭টা ৫৫ মিনিটে রাজশাহী স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ঢোকার পরপরই ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়।

জিয়াউল জানান, রেলকর্মীরা তাৎক্ষণিকভাবে উদ্ধার কাজ শুরু করেন। লাইনচ্যুত বগিটি রেখে দুই ঘণ্টা পর ট্রেনটি খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায়।

এই সময়ে স্টেশনের বাকি চারটি লাইন দিয়ে ঢাকাসহ অন্য রুটের ট্রেনগুলো চলাচল করে। ফলে সার্বিক সূচিতে কোনো বিপর্যয় ঘটেনি বলে জানান তিনি।

ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় কেউ হতাহত হননি বলেও রেলওয়ের সুপারিটেনডেন্ট জানান।