শিমুলিয়া-কাঁঠালবাড়ি পারাপারে ৮ ফেরি
নাব্য সংকটের কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ২১টি ফেরির মধ্যে ছোট আকারের কেবল আটটি ফেরি দিয়ে পারাপার চালু রাখা হয়েছে।
বৃহস্পতিবার শিমুলিয়া ও কাঁঠালিয়া ঘাট দিয়ে শতাধিক যান পরাপারের অপেক্ষায় থাকতে দেখা গেছে।
ইতোমধ্যে বিআইডব্লিউটিএ ভারি যানবাহনকে বিকল্প পথে চলাচল করতে নির্দেশনা দিয়েছে বলেও জানান তিনি।
এদিকে ঘাট ঘিরে যানজট এড়াতে ফরিদুপরের ভাঙ্গা এলাকা থেকে কাঁঠালবাড়িমুখী এবং মাওয়া চৌরাস্তার পর থেকে শিমুলিয়ামুখী বড় গাড়িগুলো ফিরিয়ে দেওয়া হচ্ছে। তবে ছেড়ে দেওয়া হচ্ছে ছোট ও জরুরি কাজে ব্যাবহৃত যানগুলো।
“বিআইডব্লিউটিএ সাতটি ড্রেজার দিয়ে পদ্মার তলদেশের পলি অপসারণের কাজ করছে। এখনও চ্যানেলগুলো চলাচলের উপযোগী হয়নি। আরও ২/১দিন লাগতে পারে বলে তারা জানিয়েছেন।”
খুব দ্রুত সময়ের মধ্যে সচল করা হবে এ নৌ রুটিটি। তবে যাত্রী পারাপারের জন্য ৮৭টি লঞ্চ ও তিন শতাধিক স্পীটবোড চলাচল করছে বলে জানান তিনি।
গত ৩১ অগাস্ট থেকে পদ্মার পানি ধারাবাহিকভাবে কমতে থাকায় এ রুটে ফেরি চলাচল মারত্মকভাবে বিঘ্নিত হয়ে এ অচলাবস্থার সৃষ্টি হয় বলে বিআইডব্লিউটিসির এ কর্মকর্তা জানান।
