ডলার ছিনতাইয়ের অভিযোগে এএসআই প্রত্যাহার
এক চোরা কারবারির কাজ থেকে এক লাখ ডলার কেড়ে নেওয়ার অভিযোগে বেনাপোল পোর্ট থানার এক সহকারী উপ পরিদর্শককে (এএসআই) প্রত্যাহার করা হয়েছে।
ফাইল ছবি
ঘটনার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও জানান তিনি।
এক পুলিশ কর্মকর্তা জানান, বুধবার রাতে হাফিজুর নামে এক চোরাকারবারি বেনাপোলের সাদিপুর সীমান্তের বেলতলা দিয়ে এক লাখ ডলার ভারতে পাচার করছিলেন। তখন মোক্তার হোসেন নামে এক ছিনতাইকারীকে দিয়ে অস্ত্রের মুখে হাফিজুরের গতিরোধ করে তার কাছে থাকা ডলার কেড়ে নেন এএসআই মেজবা।
বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানতে পারলে মেজবাকে প্রত্যাহারের এ নির্দেশ আসে বলে জানান ওই কর্মকর্তা।
