২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পিকআপ থেকে ছিটকে পড়ে চালকের সহকারী নিহত

গাজীপুরে পিকআপ ভ্যান থেকে পড়ে চালকের সহকারীর মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2017, 01:00 PM

Updated : 19 Aug 2022, 05:27 PM

শুক্রবার ভোরে শ্রীপুর উপজেলার এমসি বাজারের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে মাওনা হাইওয়ে থানার ওসি দেলোয়ার হোসেন জানান।

নিহত তুষার মিয়া (২০) গাজীপুর নগরীর কোনাবাড়ির এলাকার মো.রিপন মিয়ার ছেলে। 

ওসি দেলোয়ার বলেন, “ভোরে পিকআপ ভ্যানটি গাজীপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে জোরে ব্রেক করলে তুষার পিকআপ থেকে ছিটকে রাস্তায় পড়ে যান।”

তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয় বলে জানান তিনি।

ওসি বলেন, দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।