২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরাইলে ‘গাড়ির ধাক্কায়’ বাইক আরোহী নিহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ‘গাড়ির ধাক্কায়’ এক মোটরসাইকেল-আরোহীর মৃত্যু হয়েছে; এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2017, 08:46 PM

Updated : 19 Aug 2022, 05:26 PM

খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, উপজেলার শাহবাজপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে বুধবার বিকাল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল খায়ের (৩৫) জেলার আশুগঞ্জ উপজেলার যাত্রাপুর গ্রামের বাসিন্দা।

ওসি ইউনূস বলেন, “অজ্ঞাতপরিচয় কোনো গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই খায়েরের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় কাউসার নামে আরও একজন আহত হলেও তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।”