রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি শুরু বুধবার
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ঈদুল আজহার ছুটি শুরু হচ্ছে বুধবার থেকে।
মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঈদের ছুটিতে বিশ্ববিদ্যালয়ের হলগুলোও বন্ধ থাকবে। ৬ সেপ্টেম্বর সকাল ১০টায় শিক্ষার্থীদের জন্য হল খুলে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
