২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

কেরানীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2017, 12:46 PM

Updated : 19 Aug 2022, 05:15 PM

এরা হলেন- লালু মিয়া (৪০) ও মো. রিপন (২৫)।

উপজেলার জিনজিরা ও কালিগঞ্জ এলাকা থেকে সোমবার গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার বেলা ১১টায় ঢাকা জেলার দক্ষিণ গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. নাজমুল হোসেন সাংবাদিকদের এ কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “গোপনে খবর পেয়ে জিনজিরা এলাকায় অভিযান চালিয়ে কালিগঞ্জ এলাকা থেকে ৩০০টি ইয়াবাসহ রিপনকে ও ৫৫টি ইয়াবাসহ লালু গ্রেপ্তার করা হয়।”

তাদের বিরুদ্ধে মাদক আইনের মামলা করা হয়েছে বলে এ গোয়েন্দা কর্মকর্তা জানান।